হাজীগঞ্জে ২টি সেতুর নির্মাণ শুরু
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৪৫
ভালো কাজের মধ্যদিয়ে মানুষ দুনিয়ায় টিকে থাকে। যারা সমাজের জন্য কাজ করে তারা প্রকৃত মানুষ হিসেবে স্বীকৃতি লাভ করে। বুধবার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম। সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী।
বাজার ব্যবসায়ী সমিতির যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব অরুণ, সাংগঠনিক সম্পাদক আবু হেনা বাবলু, অর্থ সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক জামাল মজুমদার।
শীতবস্ত্র বিতরণের পূর্বে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ অংশের ২টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।