রাজশাহী ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৪৭
বাংলাদেশ ফটোজার্নাালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক আমার দেশ পত্রিকার ফটোসাংবাদিক আসাদুজ্জামান আসাদ সভাপতি ও দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক আব্দুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সমপ্রতি সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিদায়ী সভাপতি জাবীদ অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী অর্থ-সম্পাদক শহীদুল ইসলাম দুখু আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেন।