গোদাগাড়ীতে আট বালু উত্তোলনকারীর সাজা
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৫৫
রাজশাহীর গোদাগাড়ীতে ৮ অবৈধ বালু উত্তোলনকারীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ী পৌর এলাকার বারুইপাড়া খেয়াঘাট এলাকার পদ্মা নদীর চর হতে বালু উত্তোলন করছিলো। এ সময় গোদাগাড়ী থানা পুলিশ খবর পেয়ে বালু উত্তোলনকারীদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বালুঘাট ও ঘাট ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে সাতদিনের কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলো: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর পাড়ালটোলা গ্রামের মুনসুর আলীর ছেলে মজিবুর (৩০), আলকাশ আলীর ছেলে শহিদুল ইসলাম(২০), আব্দুস সাত্তারের ছেলে সাইদুর রহমান(২৫), মুনসুর আলীর ছেলে জাহাঙ্গীর (২৬), আফজাল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২১), দেবীনগর মালাবক হাজীটোলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে তোফাজ্জল (২৩), মিটটুলী গ্রামের মোহর আলীর ছেলে হাসান আলী (২০), ইসলামপুর গ্রামের রইসুদ্দিনের ছেলে রুবেল (২১)।