মাগুরায় প্রাইম ব্যাংক
জেলা ফুটবল শুরু
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
প্রাইম ব্যাংক জেলা ফুটবল গতকাল শুরু হয়েছে মাগুরায়। চার গ্রুপে ১৮ দল নিয়ে শূরু হওয়া লিগের উদ্বোধনী ম্যাচে রুদ্রদ্রুব স্পোর্টিং ক্লাব ৯-০ গোলে হারিয়েছে শ্রীপুর জোকা কল্যাণ খেলোয়াড় সমিতিকে। হ্যাটট্রিক করেছেন সুজন ও টিটু। সমপ্রতি প্রাইম ব্যাংক জেলা ফুটবল স্পন্সর করতে তিন কোটি টাকার চুক্তি করেছে বাফুফের সাথে।