কুমিল্লার বিজয়পুর ইউপি’র উপ-নির্বাচন রবিবার
সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
রবিবার অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি মোস্তফা হোসেন মজুমদার বাচ্চু, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মজুমদার বুলবুল,বিজয়পুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রব জিলানী ও খোরশেদ আলম খোকা।উল্লেখ্য, ২৯ অক্টোবর বিজয়পুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা ঐক্য সংহতি পরিষদের সভাপতি মোঃ আছাদ আলী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।