মান্দা উপজেলায় লক্ষ্যমাত্রার তিনগুণ জমিতে সরিষা ও আলু চাষ

নওগাঁর মান্দা উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে হলুদ রঙের সরিষা ফুল ও আলুর সবুজ রঙের বাহারী গাছ। চলতি রবি মৌসুমে এই উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় তিনগুণ জমিতে সরিষা ও আলুর চাষ করেছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় ১২ হাজার ৮০ হেক্টর জমিতে সরিষা ও ১৫ হাজার ৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে এই লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় তিনগুণ বেশি ৫ হাজার ২৫ হেক্টর জমিতে সরিষা চাষ ও ৮ হাজার ২০ হেক্টর জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। সরিষার ক্ষেত থেকে এখন হলুদ ফুল ফুটছে। দিগন্ত জুড়ে ফুলে ভরা সরিষা ও আলু। সবুজ বাহারী রঙের গাছে ভরা মাঠ দেখে কৃষকের মুখেও ফুটেছে হাসি। কৃষকরা জানায়, প্রাকৃতি বিপর্যয় না হলে এবার সরিষা ও আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষকদের মতে শুল্ক মৌসুমে ইরি-বোরো ধান চাষ বেড়ে যাওয়ায় দেশে রবি ফসলের উত্পাদন আশঙ্কাজনক হ্রাস পেয়েছে। সম্প্রতি কৃষকরা উপলব্ধি করছেন বোরো জমি ফেলে না রেখে আগাম রবি ফসল ফলানো যায়। এসব জমিতে কার্তিক মাসে বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে জমির আগাছা পরিষ্কার করে সামান্য হালচাষ করেই সরিষা বপন করা হয়েছে।