বিশ্বনাথে জেএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২১:০৫
বুধবার সিলেটের বিশ্বনাথে জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জেএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আইডিয়াল ইউনিটি সংস্থার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা।
সংস্থার সভাপতি আব্দুল করিম রানার সভাপতিত্বে এবং সহ-সভাপতি আনিসুল হক ও সাধারণ সম্পাদক মোতাফফর হোসেন জামালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির হোসেন, শিক্ষক অজিত চন্দ্র দেব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।