আশুগঞ্জে দুই শতাধিক শিক্ষার্থীর সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুর গ্রামের এসো কিছু করি (একক) সংগঠনের উদ্যোগে এইচএসসি, এসএসসি, জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে এ উপলক্ষে বাহাদুর সরকারি প্রাথমিক মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনিছুর রহমান।সংগঠনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হায়াত মাহমুদ রাসেল, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম পারভেজ ও মোঃ রুহুল আমিন প্রমুখ।