স্বরূপকাঠিতে যক্ষ্মা নিয়ন্ত্রণের ওপর কর্মশালা

স্বরূপকাঠিতে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় যক্ষ্মা রোগের উপর এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অরুণ চন্দ্র মণ্ডল ও ডা. নবকুমার সমদ্দার। প্রশিক্ষণে ৭০ জন মাঠকর্মী অংশ নেন।