মে ধা বী মু খ

সাবরিনা আহসান মীম সাবরিনা আহসান মীম ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পটুয়াখালীর উত্তর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। মীম পটুয়াখালীর মৌকরণ বিএলপি ডিগ্রি কলেজের প্রভাষক শামীম আহসান এবং দক্ষিণ বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষয়িত্রী রিনা পারভীনের কন্যা। মো: মাজহারুল ইসলাম ভুঁইয়া মোঃ মাজহারুল ইসলাম ভুঁইয়া (রোহান) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সান সাইন নার্সারী স্কুল, ঢাকা থেকে জিপিএ-৫ পেয়েছে। সে মোঃ নুরুজ্জামান ভুঁইয়া ও রেশমা জামান ভুঁইয়ার ছেলে। মৌমিতা সরকার বিন্দু মৌমিতা সরকার বিন্দু ২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা রনজিত চন্দ্র সরকার ঢাকা সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং মাতা রিনা রানী সরকার গৃহিণী। সে বিচারক হতে চায়।