বগুড়ায় ভুয়া ব্রিগেডিয়ার
জেনারেল আটক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২১:২৩
জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি বাজার থেকে এ টি সন রাব্বি সোহেল তালুকদার নামের এক ব্যক্তিকে ‘ব্রিগেডিয়ার জেনারেল’ পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক করেছে র্যাব। গ্রেফতারকৃত রাব্বি সোহেল বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের বাসিন্দা। বগুড়া র্যাব-১২ জানায়, বুধবার সোহেলকে বাগবাড়ি বাজার থেকে আটক করা হয়। এ সময় র্যাব সদস্যরা তার বাড়ি তল্লাশী করে সেনাবাহিনীর পোশাকসহ সেনা কর্মকর্তাদের ব্যবহূত ব্যাজ, ক্যাপ, জুতা, মনোগ্রাম, ডিপসাইনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে। র্যাব জানায়, আটককৃত রাব্বি ভুয়া পরিচয়ে এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। রাব্বির বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মামলা করেছে র্যাব।