না’গঞ্জে জামায়াতকে অর্থ যোগান দেয়ার অভিযোগে ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জস্থ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকা থেকে বুধবার সকালে পুলিশ ও ডিবির একটি টিম আকরাম হোসেন (৪৮) নামের এক ব্যবসায়ীকে আটক করে। তিনি একজন কার্টন ব্যবসায়ী। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, আকরামের বিরুদ্ধে জামায়াত ও শিবিরকে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। সদর মডেল থানায় আটক থাকা আকরাম সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন একটি কাগজ পাঠিয়ে আমার কাছে ৪ লাখ টাকা চায়। ওই টাকা দিতে আমি অনীহা প্রকাশ করি। এর পরেই আমাকে পুলিশ ও ডিবি আটক করে নিয়ে আসে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, আকরামের বিরুদ্ধে জামায়াত ও শিবিরকে অর্থের জোগান দেয়ার অভিযোগ রয়েছে।