বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের শেষ মতামত এ মাসেই :গোল্ড স্টেইন

পদ্মা সেতু প্রকল্পে গঠিত বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের সর্বশেষ মতামত চলতি মাসেই পাওয়া যাবে বলে উল্লেখ করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ড স্টেইন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সরকারের সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। তবে ঠিক কবে নাগাদ এ প্রতিবেদন আসছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ও পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বিশ্ব ব্যাংক।