আজ বিচারপতি আবদুর
রহমান চৌধুরীর ১৯তম
মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৬
আজ শুক্রবার ১১ জানুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক বিচারপতি আবদুর রহমান চৌধুরীর উনিশতম মৃত্যুবার্ষিকী। বরিশালের প্রখ্যাত জমিদার ও দিল্লীর বংগীয় আইন পরিষদের সদস্য মরহুম খান বাহাদুর আবদুল লতিফ চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র বিচারপতি চৌধুরী ১৯৪৮ সালে সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি হিসেবে ভাষা আন্দোলনের শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৪৭-এ দেশ বিভাগের পর পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সর্বপ্রথম ছাত্র গণসমাবেশে তিনি সভাপতিত্ব করেন। তিনি লিবার্টি ফোরাম ও ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এফেয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।