প্রফেসর ড. মোহাম্মদ
ফায়েকউজ্জামান খুবির
ভিসি নিযুক্ত
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৬
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকউজ্জামানকে চার বছরের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের এ কপি ফ্যাক্সযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে পৌঁঁছেছে।
প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান ২০১০ সালের ২৮ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।