দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:২২
আজ ২৯ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৯ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৮ ও ৩। শুভবার:শনিবার ও বৃহস্পতিবার। শুভরত্ন: নীলা ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি: প্রচণ্ড ইচ্ছাশক্তি ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। আপনি সিরিয়াস। বিশ্লেষণী ক্ষমতা দিয়ে যে কোন জটিল বিষয় বুঝতে পারেন। আপনার জীবনে গতি আছে, উদ্দীপনা আছে, আছে নিজের মতে অটল থাকার প্রবণতা। নিজে চিন্তা-ভাবনা করে পরিকল্পনা রচনা করে জীবনের পথে অগ্রসর হতে চান। আপনি কর্তৃত্বপরায়ণ ও পরিকল্পনা বাস্তবায়নে আপসহীন। সবকিছু নিজের মানদণ্ডে বিচার করতে চান। ডিপ্লোম্যাসির অভাবে আপনার জীবনে অনেক সংঘাত আসতে পারে। বাধার মুখে আপনাকে ধৈর্য ধরতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী জ্যাক লন্ডন, রাজনীতিবিদ এডমন্ড বার্ক, দার্শনিক কার্ল ইউজিন ডুরিং, ধর্মবেত্তা স্বামী বিবেকানন্দ, সম্পাদক তাসমিমা হোসেন, আলফ্রেড রোজেনবার্গ, হেরম্যান গোয়েরিভ, জো ফ্রজিয়ার, রাজনীতিক মোহাম্মদ আশরাফ খান।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ সামাজিকভাবে দিনটি আজ আপনার জন্য খুব একটা ভালো যাবে না। অন্য কারো ঝামেলায় নিজে জড়িয়ে পড়তে পারেন। পাওনা টাকা আদায় হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। দাম্পত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ পাওনা আদায়ের জন্য জোর তাগাদা দিন। জমিজমা সংক্রান্ত কোন ঝামেলা থাকলে মিটে যেতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে। অন্যথায় কোনো ধরনের জটিলতা দেখা দিতে পারে। প্রবাসীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ জনসম্পৃক্ত কাজে সুফল পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ভালোভাবে না জেনে কারো প্রতি রুষ্ট হবেন না। রাজনীতির সাথে যারা সংশ্লিষ্ট তাদের সতর্ক সিদ্ধান্ত নিতে হবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ কোনো আত্মীয়ের কারণে উদ্ধেগ বৃদ্ধি পাবে। আজ অনভিপ্রেত কিছু ঘটতে পারে। অকারণ ব্যস্ততা পরিহার করুন। বিকেলের দিকে হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। আজ কোনো ব্যাপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না। যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য অশান্তি এড়াতে পারলে ভালো হয়। সকলের সাথে সংযত আচরণ করুন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ফলে কাজকর্মে ভুল হবার আশঙ্কা আছে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কোন ধরনের প্রতারণার সম্মুখীন হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ ভালো নাও থাকতে পারে। আর্থিক বিষয়াদি নিয়ে কোন ধরনের বিরোধে জড়াতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ রোমান্টিক পরিবেশ অনুকূলে থাকবে না। কারো আচরণে ক্ষুব্ধ হবেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। প্রবাসে আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। আজ কারো দ্বারা প্রতারিত হতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। কোন সূত্র থেকে অর্থাগম হওয়ার সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ে চেষ্টা জোরদার করুন। যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ দিনটি খুব একটা শুভ বলা যাবে না। কেউ আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে। মাথা ঠাণ্ডা রেখে চলুন। শরীর ভালো থাকবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ঝুঁকিপূর্ণ কোন কিছুতে না জড়ালেই ভালো করবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। সকল অবস্থায় সংযম বজায় রাখুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রত্যাশা পূরণে বাধাগ্রস্ত হতে পারেন। বন্ধুদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো। সৃজনশীল কাজে স্বীকৃতি পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত আজ না নিলেই ভালো করবেন। সিদ্ধান্ত নিতে হলে ভালোভাবে চিন্তা-ভাবনা করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। যে কোন সিদ্ধান্তের ব্যাপারে স্বামী বা স্ত্রীর পরামর্শ নিন। রোমান্স ও বিনোদন শুভ।