গৌরীপুর আশা’র প্রশিক্ষণ কর্মশালা

আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর আশা আঞ্চলিক কার্যালয়ে সম্প্রতি শিক্ষা সেবিকাদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার ময়মনসিংহ জেলা (পূর্ব) ম্যানেজার মোঃ তফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর অঞ্চলের ম্যানেজার (আরএম) মোঃ আব্দুল বাছেত খান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষক জামিল হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবুল বাশার, মোঃ শফিকুল ইসলাম, শিক্ষা সুপারভাইজার জোনায়েদ আহম্মদসহ সকল শিক্ষা কেন্দ্রের সেবিকাগণ। গৌরীপুর অঞ্চলে আশার ১৫টি প্রাথমিক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝড়ে পরা রোধকল্পে গত দুই বছর ধরে এ কার্যক্রম চলছে। এ অঞ্চলে ১৫টি শিক্ষা কেন্দ্রে ৪৫০ জন কোমলমতি শিক্ষার্থীকে পাঠদান করানো হচ্ছে।