কাউখালীতে প্রাথমিক
শিক্ষা কর্মশালা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৪৩
কাউখালীতে বেসরকারি সংস্থার (আশা) উদ্যোগে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আশা কার্যালয়ে এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন আশার জেলা ম্যানেজার মোঃ নাছিরউদ্দিন মোল্লা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর মোঃ আল-মামুন। বক্তব্য রাখেন আশা ভাণ্ডারিয়ার রিজিওনাল ম্যানেজার মোঃ মোতালেব হোসেন, পিরোজপুর সদর রিজিওনাল ম্যানেজার মোঃ রহমতউল্লাহ, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোনায়েম হোসেন ও অজয় কুমার মিস্ত্রি। এলাকার দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলার ১৫ টি বিদ্যালয়ে ১৫ জন শিক্ষা সেবিকা ও ১ জন সুপারভাইজার থাকবে। প্রতি কেন্দ্রে শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ এবং প্রত্যেক শিক্ষার্থীকে ফ্রি চক, ডাস্টার, ব্লাকবোর্ড, সাইনবোর্ড ও বসার চাটাই দেয়া হবে। ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে সম্পূর্ণ আশা-এর নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম চলবে।