আমতলীতে প্রতিবন্ধীদের মোবাইল সার্ভিসিং ও বিউটি পার্লার
বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৪৫
রবিবার সকালে আমতলীতে এনএসএস ট্রেনিং সেন্টারে প্রতিবন্ধীদের নিয়ে মোবাইল সার্ভিসিং ও বিউটি পার্লার বিষয়ক মাসব্যাপী একটি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। দাতা সংস্থা এনসিডির সহযোগিতায় সিএসআইডি এ প্রশিক্ষণ আয়োজন করে। এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন একসেস টু লাইভলিহুড প্রজেক্ট কো-অর্ডিনেটর আকতার হোসেন। প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএসআইডির আইটি ম্যানেজার মুসফিকুর রহমান। প্রশিক্ষণে ১৫ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করে।