লালমনিরহাটে বাঁশের সাঁকো দিয়ে
৩০ হাজার মানুষের যাতায়াত
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২০:১৭
জেলার কালীগঞ্জ উপজেলার বারাজান গ্রামের কালীকুড়া নদীর উপর একটি বাঁশের সাঁকো দিয়ে ৮টি গ্রামের ৩০ হাজার মানুষ যাতায়াত করছে। নদীর একদিকে বারাজান এস.সি উচ্চ বিদ্যালয়, বারাজান নয়া বিদ্যালয়, তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা, দুহুলী স্কুল এন্ড কলেজ। অপর প্রান্তে বান্দেরকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বান্দেরকুড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, মদনপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক ছাত্র/ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। গ্রামগুলোর মানুষ সাঁকো পার হয়ে যাচ্ছে উভয়প্রান্তের হাট-বাজারে।