আশুগঞ্জে এক
রাতে বিদ্যুতের ৫ ট্রান্সফরমার চুরি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২০:১৮
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে এক রাতে বিদ্যুত্ বিতরণ বিভাগের ৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে করে পুরো বাহাদুরপুর গ্রাম এখন বিদ্যুত্ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে ১০টি চাতালকল ও ৫টি লাকড়ি মিলসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ডের কাছে ২ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। বিদ্যুত্ থাকা অবস্থায় এক গ্রাম থেকে এক রাতে ৫টি ট্রান্সফরমার চুরির বিষয়টি রহস্যজনক।