ফো কা স

আজীবন সম্মাননা

অষ্টম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় ভূষিত হলেন বাংলা গানের দুই দিকপাল রুনা লায়লা ও গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় কলকাতায় ওবেরয় গ্র্যান্ড হোটেল বলরুমে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সিটিসেল-এর সিইও মেহবুব চৌধুরী। এ বর্ণাঢ্য এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন শাইখ সিরাজ, সাবিনা ইয়াসমিন, আফজাল হোসেন, কুমার বিশ্বজিত, সুবীর নন্দী, সৈয়দ আবদুল হাদী, খুরশীদ আলমসহ অনেকে।