আমিরকে চাই-ই চাই!

মাত্র ছয়টি ছবিতে কাজ করেছেন আনুশকা শর্মা। আর এই ছয়টির মধ্যেই আনুশকা অভিনয় করেছেন বলিডের শীর্ষ চার পরিচালকের সঙ্গে। গতকাল মুক্তি পেল আনুশকা শর্মার নতুন ছবি ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’। ছবিটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ এবং এতে আনুশকার বিপরীতে অভিনয় করেছেন ইমরান খান। এই ছবিতে অভিনয় করতে গিয়ে ইমরানের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে এক ধরনের গুজবের শিকার হন আনুশকা। যদিও পড়ে সে গুজব হাওয়াতে মিলিয়ে যায়। কিন্তু সম্প্রতি এক সাক্ষাত্কারে আনুশকার মন্তব্যে বিষয়টি আরও পরিষ্কার হয় মিডিয়ার কাছে। আনুশকা বলেছেন, ‘আমি অনেক বড় বড় পরিচালকের কাজ করেছি এই অল্প সময়ে। কিন্তু আমার অনেক ইচ্ছে আমির খানের চলচ্চিত্রে কাজ করার। এর জন্য ইমরানের কাছ থেকে অনেক টিপসও শিখেছি। আমি কাজ করার জন্য ব্যাকুল হয়ে আছি। জানি না কবে আমি আমির খানের চলচ্চিত্রে কাজ করতে পারব। তার ফিল্মে আমাকে কাজ করতেই হবে।’