নচিকেতা ও অনুপম একমঞ্চে গাইবেন ঢাকায়

নচিকেতা ও অনুপম রায় আবারও আসছেন বাংলাদেশে। রেডিসনে আগামী মাসের ২২ ফেব্রুয়ারি আসছেন তারা। তবে এটা শুধু ঢাকায় নয়, কলকাতাতেও একমঞ্চে নচিকেতা ও অনুপম রায় এক মঞ্চে কখনও গান করেননি। তাই ঢাকায় এই দুই কথাপ্রধান শিল্পীর গানে অন্যধরনের এক দ্যোতনা তৈরি হবে এমনটাই প্রত্যাশা করছেন আয়োজক অন্তর শোবিজ। এ প্রসঙ্গে আয়োজক স্বপন চৌধুরী বলেন, ‘মূলত ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে এই কনসার্টটি আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু দু’জনকে একমঞ্চে করানোর জন্য সময় মেলেনি এ কারণেই দুজনকে একমঞ্চে করার বিশেষ উদ্দেশ্যেই এই তারিখ। তবে এর পাশাপাশি বাংলাদেশি কয়েকজন শিল্পীও অংশ নেবেন। উল্লেখ্য, নচিকেতা ও অনুপম রায় দুজনই বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করেছেন। নচিকেতা ‘হঠাত্ বৃষ্টি’সহ সর্বশেষ সাজ্জাদ হোসাইনের কথায় একটি চলচ্চিত্রের সবকটি গান সুরারোপ করেছেন। এদিকে অনুপম রায় সর্বশেষ রেদওয়ান রনির চলচ্চিত্র ‘চোরাবালি’তে কণ্ঠ দিয়েছেন।