হাবিপ্রবি’র অপেক্ষমান তালিকার সাক্ষাত্কার ১৭ জানুয়ারি
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২০:১৯
অনিবার্য কারণবশত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের ২০১৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে লেভেল-১ এর সেমিস্টার-১ এ বি ও সি ইউনিটে অপেক্ষমান তালিকার সাক্ষাত্কার ও ভর্তি ১৬ জানুয়ারি বুধবারের পরিবর্তে ১৭ জানুয়ারি বৃহস্পতিবার পুনঃনির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ভর্তি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।