রান্নাঘরে কারিনা!

উপরের ছবিটি দেখে অনেকেই হয়তো মনে করতে পারে ছবিটি কোনো চলচ্চিত্রের। কিন্তু আসলে ছবিটি কোনো চলচ্চিত্রের নয়। টুইটার থেকে পাওয়া এই ছবিতে সদ্য বিবাহিত কারিনা কাপুর রান্না করছেন নিজের ঘরে। নিজের দুই সন্তান ও স্বামীর জন্য। একজন তারকা হওয়ার পাশাপাশি যে একজন সুগৃহিণীও তিনি তার প্রমাণ মেলে এই ছবিটি দেখলেই। নিজের তারকা জীবনে খুব কম সময়ই পান পরিবারের সঙ্গে কাটাবার। তেমনি একটি ছুটির দিনে রান্না করার দায়িত্বটা কাঁধে তুলে নিলেন সদ্য বিবাহিত এই কারিনা কাপুর খান। উল্লেখ্য, কারিনা কাপুর এখন ‘সত্যগ্রহ’ ছবিতে অভিনয় করছেন। এই ছবির শুটিং চলাকালীন অন্য কোনো ছবির শুটিংয়ে সময় দিবেন না বলে কিছুদিন আগে এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন। তবে সম্প্রতি পুনিত মালহোত্রার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটির নাম এখনও ঠিক হয়নি।