জন্মদিন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২০:১৯
ক্রিস্টি অ্যালে। হলিউডের একসময়ের অন্যতম জনপ্রিয় মডেল অভিনেত্রী। ১৯৫১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে তিনি ‘ম্যাচ গেম’ নামের একটি টিভি শো দিয়ে মিডিয়ায় প্রবেশ করেন। তারপর চলে যান চলচ্চিত্রে। নিজেকে সবার সামনে একজন কমেডিয়ান অভিনেত্রী হিসেবে তুলে ধরেন এবং ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছেন। এখন তিনি দুইটি রিয়েলিটি শো’র উপস্থাপনা করছেন। চলচ্চিত্র এবং টিভি অনুষ্ঠান উভয় মাধ্যমেই তিনি অর্জন করেছেন একাধিক সম্মাননা। খুব শীঘ্রই তিনি ছবি প্রযোজনাও শুরু করবেন।