ধামরাই থানা বিএনপি’র
নয়া কমিটি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২০:২০
ধামরাই থানা বিএনপি’র আংশিক নয়া কমিটি গঠিত হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান এবং ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমান উল্লাহ্ আমান গত ১০ জানুয়ারি গভীর রাতে এ আংশিক নয়া কমিটি অনুমোদন করেন। কমিটির নেতৃবৃন্দকে অতিসত্বর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে যারা আছেন তারা হলেন: সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সুলতানা আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন, সহ-সভাপতি ডা. সওকত হোসেন, সহ-সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক প্রফেসর এম, এ জলিল, ১ম যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক লোকমান হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রকিবুর রহমান খান (ফরহাদ)।