আজ থেকে সেলিম আল দীন উত্সব
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২০:২০
আগামী ১৪ জানুয়ারি নাট্যাচার্য সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী। সেলিম আল দীন স্মরণে সেলিম আল দীন ফাউন্ডেশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। আজ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই স্মরণ অনুষ্ঠান চলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজ বিকেল ৩টায় রয়েছে সেমিনার। এতে ‘বাংলা নাটকের স্বরূপ অন্বেষণ ও সেলিম আল দীনের নাটক’ শিরোনামে প্রবন্ধ পাঠ করবেন নাসির উদ্দীন ইউসুফ। আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ঢাকা থিয়েটার মঞ্চায়ন করবে সেলিম আল দীনের লেখা ও শিমূল ইউসুফের নির্দেশনায় নাটক ‘ধাবমান’। ১৪ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত নাট্যাচার্যের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে সকাল ১০টায়।