অস্কার মনোনয়ের তালিকা প্রকাশ

বিশ্বের চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বড় আসর ও অ্যাওয়ার্ড ‘অস্কার একাডেমিক অ্যাওয়াড’ শুরু হতে যাচ্ছে আগামী মাসের ২৪ তারিখে। সেথ ম্যাকফারলানে দ্বিতীয়বারের মতো এবারের অস্কার আসরের উপস্থাপনা করবেন। প্রতিবার এই আসর বসত কোডাক থিয়েটারে, এবার নকিয়া থিয়েটারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবারের আসর বসবে ডলবি থিয়েটারে। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি চ্যানেল। সম্প্রতি সেথ ম্যাকফারলানে ও এমা স্টোন এবারের অ্যাওয়ার্ডের মনোনীতদের নাম ঘোষণা করেন। মনোনয়ন প্রাপ্তদের মধ্যে সেরা চলচ্চিত্রের তালিকায় রয়েছে—‘অমুর’, ‘আর্গু’, ‘বিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ড’, ‘ডিজেঙ্গু আনচেইনড’, ‘লা মিজারেবল’, ‘লাইফ অব পাই’, ‘লিংকন’, ‘সিলভার লিনিংস প্লেবুক’, ‘জেরো ডার্ক থার্টি’। সেরা অভিনেতা—ব্রেডলি কুপার ‘সিলভার লিনিংস প্লেবুক’, ডেনিয়েল ডে লুইস ‘লিংকন’, হিউ জ্যাকম্যান ‘লা মিজারেবল’, জোকিন ফোনিক্স ‘দ্য মাস্টার’, ডেনজেল ওয়াশিংটন ‘ফ্লাইট’। সেরা অভিনেতা—জেসিকা চেস্টেইন ‘জিরো ডার্ক থার্টি’, জেনিফার লওরেন্স ‘সিলভার লিনিংস প্লেবুক’, এমানুলে রিভা ‘অমুর’, কুভিনজেল ওলিস ‘বিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ড’, নাওমি ওয়াটস ‘দ্য ইম্পসিবল’। সেরা পরিচালক—মাইকেল হেনেক ‘অমুর’, বেন জেইতলিন ‘বিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ড’, এঙ্গ লি ‘লাইফ অব পাই’, স্টিভেন স্পিলবার্গ ‘লিংকন’। ডকুমেন্টারি শর্ট ফিল্ম ‘ইনোসেন্ট’, ‘কিংগস পয়েন্ট’, ‘মানডেজ এট রেসিন’, ‘ওপেন হার্ট’, ‘রিডাম্পশান’। ডকুমেন্টারি ফিল্ম—‘ফাইভ ব্রোকেন ক্যামেরাজ’, ‘হাউ টু সার্ভাইভ অ্যা প্লাগ’, ‘দ্য ইনভিজিবল ওয়ার’, ‘সার্চিং ফর সুগার ম্যান’। সেরা পার্শ্বচরিত্রাভিনেতা—এলান আর্কিন ‘আর্গু’, রবার্ট ডি নিরো ‘সিলভার লিনিংস প্লেবুক’, ফিলিপ সেইমুর হফম্যান ‘দ্য মাস্টার’, টমি লি জোনস ‘লিংকন’, ক্রিস্টোফ ওয়াল্টজ ‘ডিজেঙ্গু আনচেইন্ড’। সেরা পার্শ্বচরিত্রাভিনেত্রী—অ্যামি অ্যাডামস ‘দ্য মাস্টার’, সেলি ফিল্ড ‘লিংকন’, অ্যানি হ্যাথওয়ে ‘লা মিজারেবল’, হেলেন হান্ট ‘দ্য সিজন’।