জাতীয়করণের ফলভোগ করতে পারলেন না শিক্ষক মনির

প্রধানমন্ত্রীর সরকারিকরণের ঘোষণার সুফল ভোগ করতে পারলেন না কসবা পৌর এলাকার নোয়াপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেন (৪৬)। ঢাকার প্যারেড স্কয়ারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মহাসমাবেশে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা শুনে আবেগে আপ্লুত মনির হোসেন সহকর্মীদের সাথেই এলাকায় ফিরে আসেন। গত বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ে। তাকে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক বলেন, হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।