নাজিরপুরে ১৫ লক্ষ টাকার চোরাই সয়াবিন তেল উদ্ধার, আটক ২

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার থেকে বৃহস্পতিবার রাতে তেলবাহী ছিনতাইকৃত ট্রাকের ৬০ ব্যারেল চোরাই সয়াবিন তেল উদ্ধার করেছে নাজিরপুর থানাধীন মাটিভাংগা তদন্ত কেন্দে র পুলিশ। উদ্ধারকৃত তেলের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করলেও ছিনতাইকৃত ট্রাক ও ড্রাইভারকে উদ্ধার করতে পারেনি।