কুতুবদিয়ার জলদস্যু সর্দার রমিজ গ্রেফতার

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর অবশেষে গ্রেফতার হয়েছে কুতুবদিয়ার জলদস্যু সম্রাট রমিজ বাহিনী প্রধান রমিজ। বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। বন্দুক যুদ্ধে পুলিশের ২ এসআইসহ ৩ পুলিশ এবং কমপক্ষে একজন ডাকাত আহত হয়। পুলিশ জানায়, জলদস্যু সর্দার রমিজ ১১ জেলে হত্যা, অপহরণ ও ডাকাতি মামলাসহ ৮টি মামলার অন্যতম পলাতক আসামি এবং কুতুবদিয়া উপকূলের ত্রাস। তার নেতৃত্বাধীন বাহিনী ২০১০ সালের নভেম্বর মাসে কুতুবদিয়া চ্যানেলের অদূরে গভীর সাগরে ১১ জন জেলেকে নির্মমভাবে হত্যা করে সাগরে ফেলে দেয়।