চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২০:৩১
মাহমুদা আক্তার রিতার দুইটি কিডনীই বিকল। বর্তমানে রিতা মিরপুর-২-এর কিডনী ফাউন্ডেশনে চিকিত্সাধীন। চিকিত্সক জরুরি ভিত্তিতে একটি কিডনী প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন; কিন্তু এতে অনেক টাকার প্রয়োজন। রিতার স্বামীর পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। তার স্বামী সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: স্বামী- মো. বাবুল হুসাইন, ডাচ্-বাংলা ব্যাংক, গুলশান শাখা, একাউন্ট নং-১১৬১০১৫৪৮১৪ বিকাশের মাধ্যমে পাঠানো যাবে এই নাম্বারে ০১৭৩১৯০৭৮০৬।