ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা

ব্যাট-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলো সফরকারী ইংল্যান্ড। গতকাল শুক্রবার রাজকোটে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংলিশরা ৯ রানে হারিয়েছে ভারতকে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অ্যালিষ্টার কুকের দল। দিবারাত্রির এ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে দুই ইংল্যান্ড ওপেনার অ্যালিষ্টার কুক ও ইয়ান বেল উড়ন্ত সূচনা করেন। ভারতীয় বোলারদের অসহায় বানিয়ে ১৯তম ওভারেই দলের সংগ্রহ শতকের কোঠা পার করে অধিনায়ক কুকের দল। উদ্বোধনী জুটিতে ১৫৮ রান যোগ করেন তারা। ব্যক্তিগত ৮৫ রানে রান আউট হন বেল। কুককে ৭৫ রানে আউট করেন রায়না। ১৭২ রানে দুই ওপেনারের বিদায়ের পরও দমে যায়নি ইংল্যান্ডের মিডল-অর্ডার। তৃতীয় উইকেটে জুটিতে দ্রুত গতিতেই রান তুলে কেভিন পিটারসেন (৪৪) ও ইয়ন মরগান (৪১) যোগ করেন ৭৬ রান। শেষদিকে ক্রেইগ কিসওয়েটার ও সামিত প্যাটেলের বিধ্বংসী ব্যাটিংয়ে ৪ উইকেটে ৩২৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা। কিসওয়েটার ২০ বলে ২৪ ও প্যাটেল ২০ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। বল হাতে ভারতের পক্ষে ৫৩ রানে দুই উইকেট নিয়েছেন অশোক দিন্দা। বড় টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত সূচনা করে ভারতও। ৯৬ রানের জুটি গড়েন আজিঙ্কা রাহানে ও গৌতম গম্ভীর। দুই ওপেনারকে দ্রুত হারানোর পর তিন নম্বরে নামা বিরাট কোহলিকে ব্যক্তিগত ১৫ রানে ফিরে গেলে চাপে পড়া ভারতের সংগ্রহ দাড়াঁয় ১৩৮/৩। দ্রুত রান তুলে সেই চাপ সামাল মৃত্যুঞ্জয়ী ক্রিকেটার যুবরাজ সিং। ওয়ানডে ক্যারিয়ারে ৫০তম অর্ধশতক তুলে বড় ইনিংস খেলার পথে ব্যক্তিগত ৬১ রানে তাকে থামিয়ে দেন ট্রেডওয়েল। এরপর সুরেশ রায়না ও অধিনায়ক ধোনি শেষ চেষ্টা চালান। ওয়ানডে ক্যারিয়ারে ২৫তম হাফ-সেঞ্চুরির পর রায়নায় ইনিংসের সমাপ্তি ঘটে। শেষদিকে ওভার প্রতি কাংখিত রান রেট বেড়ে দাড়ায় ১০। তখন দ্রুত রান তুলতে গিয়ে ধোনি চার ছক্কায় ২৫ বলে ৩২ রান করে ফিরে গেলে খেলায় ভারতের হার হয়ে দাড়ায় সময়ের ব্যাপার। শেষপর্যন্ত নয় উইকেটে ৩১৬ রানের বেশি করতে পারেনি ভারত। ইংল্যান্ডের পক্ষে ৪৪ রানে চার উইকেট নেন ট্রেডওয়েল। খেলা শেষে তিনি ম্যান অব দ্য ম্যাচ হন। স্কো র কা র্ড ইংল্যান্ড ইনিংস অ্যালিষ্টার কুক ক রাহানে ব রায়না ৭৫ ইয়ান বেল রান আউট (রাহানে) ৮৫ কেভিন পিটারসেন ক কোহলি ব দিন্দা ৪৪ ইয়োইন মরগান ক এন্ড ব দিন্দা ৪১ ক্রেইগ কিসওয়েটার অপরাজিত ২৪ সামিত প্যাটেল অপরাজিত ৪৪ অতিরিক্ত (ও-১০, নো-২) ১২ মোট (৪ উইকেট, ৫০ ওভার) ৩২৫ উইকেট পতন : ১/১৫৮ (বেল), ২/১৭২ (কুক), ৩/২৪৮ (মরগান), ৪/২৫৫ (পিটারসেন)। বোলিং : ভুবেনশ্বর কুমার ৭-০-৫২-০, ইশান্ত শর্মা ১০-২-৮৬-০, অশোক দিন্দা ৮-০-৫৩-২, রবীচন্দ্রন অশ্বিন ৯-০-৬১-০, রবীন্দ্র জাদেজা ১০-০-৪৬-০, সুরেশ রায়না ৫-০-১৮-১, বিরাট কোহলি ১-০-৯-০। ভারত ইনিংস আজিঙ্কা রাহানে ক ডার্নবাচ ব ট্রেডওয়েল ৪৭ গৌতম গম্ভীর ক বেল ব ট্রেডওয়েল ৫২ বিরাট কোহলি ক কিসওয়েটার ব ব্রেসনান ১৫ যুবরাজ সিং ক ডার্নবাচ ব ট্রেডওয়েল ৬১ সুরেশ রায়না ক এন্ড ব ট্রেডওয়েল ৫০ মহেন্দ্র সিং ধোনি ক রুট ব ডার্নবাচ ৩২ রবীন্দ্র জাদেজা ব ডার্নবাচ ৭ রবীচন্দ্রন অশ্বিন ক কিসওয়েটার ব ফিন ১৩ ভুবেনশ্বর কুমার অপরাজিত ২০ অশোক দিন্দা ব ব্রেসনান ৩ ইশান্ত শর্মা অপরাজিত ৭ অতিরিক্ত (লে-১, ও-৭, নো-১) ৯ মোট (৯ উইকেট, ৫০ ওভার) ৩১৬ উইকেট পতন : ১/৯৬ (রাহানে), ২/১০২ (গম্ভীর), ৩/১৩৮ (কোহলি), ৪/১৯৮ (যুবরাজ), ৫/২৪৩ (রায়না), ৬/২৭১ (ধোনি), ৭/২৭৩ (জাদেজা), ৮/২৯৭ (অশ্বিন), ৩০৭/৯ (দিন্দা)। বোলিং : স্টিভেন ফিন ১০-০-৬৩-১, জেড ডার্নবাচ, টিম ব্রেসনান ৮-০-৬৭-২, জেমস ট্রেডওয়েল ১০-০-৪৪-৪, জো রুট ৯-০-৫১-০, সামিত প্যাটেল ৩-০-২১-০।-বাসস