কমিশনার গোল্ডকাপ ফুটবল
নোয়াখালীর কাছে টাইব্রেকারে হারল ফেনী জেলা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০৩
ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল শুক্রবারের খেলায় নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা টাইব্রেকারে ৫-৪ গোলে ফেনী জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে। নির্ধারিত সময়ের খেলাটি গোলশূন্য থাকলে টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন নোয়াখালীর গোলকিপার বাসক কান্তি সরকার।