‘আমরা যে কেউ গুম হত্যার শিকার
হতে পারি’
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০৩
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম অভিযোগ করেছেন, সরকার সারাদেশে পরিকল্পিতভাবে গুম-হত্যা চালাচ্ছে। দেশের বর্তমান অবস্থায় আমরা যে কেউ যে কোনো মুহূর্তে নিখোঁজ ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো হত্যা ও গুমের শিকার হতে পারি।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিনের দ্রুত আরোগ্য লাভ কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তরিকুল এই আহবান জানান। আলোচনায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ বক্তব্য রাখেন।