স্বরূপকাঠিতে দুস্থ কল্যাণ সংস্থার কম্বল বিতরণ
পিরোজপুর অফিস ও স্বরূপকাঠি সংবাদদাতা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
জেলার স্বরূপকাঠিতে গতকাল শুক্রবার সন্ধ্যার পর দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, সাবেক যোগাযোগ মন্ত্রী ও সংস্থার প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন মঞ্জু কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন।
স্বরূপকাঠি সদর বাজারের পৌরসভা ও সদর ইউনিয়নের দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন জাতীয় পার্টির (জেপি) উপজেলা কমিটির আহ্বায়ক নাজমুল ইসলাম সাঈদ, সদস্যসচিব কাজী আনোয়ার সাদাত পিয়াল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাচ্চু, মাসুম আহমেদ, মিরাজ হোসেন ফুয়াদ, মাসুম ফরাজী, তরিকুল ইসলাম তারেক, তুহিন আহসান, এসএম ফেরদৌস ফুয়াদ, করিম ভুঁইয়া, ইয়াকুব আলী, ইউপি সদস্য আলতাফ হোসেন, রতন কর্মকার প্রমুখ। গতকাল শুক্রবার স্বরূপকাঠিতে আনোয়ার হোসেন মঞ্জুর সফরকালে তার সাথে ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেপির কেন্দ্রীয় শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক ঝালকাঠি জেলা সভাপতি এডভোকেট এনামুল ইসলাম রুবেল, যুব সংহতির কেন্দ্রীয় নেতা হুমায়ূন কবির তালুকদার রাজু, যুব সংহতির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান রাজু মল্লিক, যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামালউদ্দিন লিটন, যুগ্ম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া নান্টু, কেন্দ্রীয় সদস্য মামুন হাওলাদার, কাউখালী জেপির সভাপতি মাহবুবুর রহমান খান প্রমুখ। আনোয়ার হোসেন মঞ্জু ঢাকা থেকে স্বরূপকাঠিতে এসে সমপ্রতি প্রয়াত পৌর চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুকের বাড়ি শর্ষিণায় যান এবং মরহুমের কবর জিয়ারত করেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত্ করেন এবং তাদের সমবেদনা জানান।