পরিযায়ী পাখি দেখতে
জাহাঙ্গীরনগরে রাষ্ট্রদূত
ড্যান মজীনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
শীতের কুয়াশা ভেদ করে তখনো আলো ফোটেনি তেমন। অনেকটা হঠাত্ করেই গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি পাখি দেখতে এসেছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক মোস্তফা ফিরোজ। তিনি জানান, প্রতি শুক্রবারই বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে অতিথিরা পাখি দেখতে আসেন। মার্কিন রাষ্টদূত মজীনাও তেমনি পরিবারের সদস্যদের নিয়ে ক্যাম্পাসে পাখি দেখতে এসেছিলেন। তার স্ত্রীসহ পরিবারের ৪ সদস্য, দূতাবাসের নিরাপত্তার কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। প্রশাসনিক ভবনের সামনের লেকে মুগ্ধ হয়ে পাখি দেখেন। তিনি বিশ্ববিদ্যালয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।