দেশের পরিস্থিতি
ভয়াবহ আকার
ধারণ করেছে
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
ইসলামী ঐক্যজোটের নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, দেশের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
গতকাল শুক্রবার নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষক যাদের হাতে গড়ে উঠবে আগামী দিনের নেতৃত্ব। কিন্তু জাতি অবাক বিস্ময়ের সাথে দেখছে, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে শুধু বাধা ও হামলাই নয়, তাদের উপর বিষাক্ত তরল মরিচ নিক্ষেপ করে সরকার অমানবিকতার নজির সৃষ্টি করেছে। পুলিশ পর্দানিশীন নারীদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন, হিজাব খুলে বেপর্দা অবস্থায় আদালতে উপস্থিত হতে বাধ্য করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের ইঙ্গিতে ইসলামী রাজনীতি বন্ধ করার দাবিতে বামপন্থিরা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। অপরদিকে মুফতি ফজলুল হক আমিনীকে দীর্ঘ ২১ মাস গৃহবন্দি রেখে মানসিক নির্যাতন করে তিলে তিলে হত্যা করেছে সরকার। । -প্রেস বিজ্ঞপ্তি