দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ১৯:৫৭
আজ ৩০ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৩০ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৮। শুভবার:শনি ও রবিবার। শুভরত্ন: নীলা ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি: মৌলিক চিন্তা ও ধ্যান ধারণার অধিকারী। উদ্ভাবনী ক্ষমতার সাথে আপনার আছে নিজস্ব পথে চলার প্রবণতা। নতুনভাবে কিছু করার সহজাত স্পৃহা রয়েছে। সব কিছুকেই আপনি নেন সিরিয়াসভাবে। আপনার ব্যক্তিত্ব সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করে। তাই বন্ধুর মতো আপনার শত্রুর সংখ্যাও হবে অনেক। অনেকে ভুল বুঝলেও সাফল্য লাভের জন্য আপনাকে নিজস্ব পথেরই অনুসরণ করতে হবে। দৃঢ়তা ও বলিষ্ঠতা আছে আপনার। কিন্তু জীবন পথে আপনাকে কৌশলী ও দূরদর্শী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্রশিল্পী পল গ্যভ্যারনি, চলচ্চিত্রকার শক্তি সামন্ত, গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যা, জীববিজ্ঞানী রস হ্যারিসন, চিকিত্সাবিদ অসকার মিনকনস্কি।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কবি সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। শ্রমিকদেরকে সতর্ক থাকতে হবে। কোন দুর্ঘটনা ঘটার আশংকা আছে। সরকারি চাকরিতে বদলি বা পরিবর্তনের আশংকা একেবারে উড়িয়ে দেয়া যায় না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কর্মপরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। এড়িয়ে চলুন। কোন ধরনের অনিশ্চয়তার জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আজ হঠাত্ শরীরে অসুস্থ বোধ করতে পারেন। যাদের উপকার করেছেন, তাদের কাছ থেকে কোন ধরনের মানসিক আঘাত পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা শুভ সম্ভাবনাময় নাও হতে পারে। পড়াশুনায় অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। সন্তানের কোন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। আর্থিক পরিকল্পনা সফল হতে পারে। পরিকল্পনা অনুযায়ী সামনে এড়িয়ে চলুন। একটু চেষ্টা করলে অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করবেন। নতুন কোনো অভিজ্ঞতা লাভ করতে পারেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়িক দিক খুব একটা ভাল যাবে না। কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন। লেনদেনের আগে মানুষটাকে ভালোভাবে যাচাই করে নিন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। আজ কোনো ঝুঁকি নিবেন না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাওয়া কঠিন হবে। শত্রু পক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কোন কাগজপত্র ভালভাবে না দেখে স্বাক্ষর করবেন না। সকল পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদস্থ প্রভাবশালীদের দৃষ্টি আকর্ষণ সফল হবেন। নিষ্ঠা ও কর্তব্য পরায়ণতা বজায় রাখুন। দাম্পত্য সম্পর্ক ভাল থাকবে। স্বামী বা স্ত্রী সহযোগিতায় উন্নতি করতে পারেন। কেউ শত্রুতা করতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে পরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। আজ কোন দুঃসংবাদ পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। ব্যবসায়িক ব্যাপারে দূরে কোথাও যেতে হতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ বিষয় সম্পত্তি নিয়ে কোন ঝামেলা হতে পারে। কাউকে মধ্যস্থতার সুযোগ না দিলেই ভাল করবেন। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। যোগাযোগ শুভ। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। সুনাম ও আনন্দ পাবেন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। যেকোন অসুস্থতাকে অবহেলা করার ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। রোমান্টিক যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। ব্যবসায়িকদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসা সংক্রান্ত কোন ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। চিকিত্সকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। রোমান্টিক যোগাযোগ শুভ।