বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ

দেশের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। খবর ইত্তেফাক জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের। নোয়াখালী \ নোয়াখালী জেলা বিএনপি শীতার্ত মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করে। গতকাল শনিবার নোয়াখালী পৌরসভার সোনাপুর, মহব্বতপুর, করিমপুর ও গোপাই এলাকায় এক হাজার গরীব অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহাজাহান। মেহেরপুর \ মেহেরপুর ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার মেহেরপুর শহরের দাওয়াতুল ইসলাম ট্রার্স মসজিদ প্রাঙ্গণে গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। মেহেরপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুর্শেদুল বারী উপস্থিত থেকে গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মুসলিম আলী মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. ছমিরউদ্দিন, ডা. আব্দুস সালাম, সমাজসেবক আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান। সৈয়দপুর (নীলফারী) \ শীতে কাহিল ছিন্নমূল ও অসহায় দুস্থ মানুষের পাশে সৈয়দপুরের বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিদিনই বিতরণ করা হচ্ছে এসব শীতবস্ত্র। সৈয়দপুর পৌর পরিষদ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার পৌরসভার অর্থায়নে আড়াই হাজার, ঢাকা ব্যাংকের ১ হাজার, এনসিসি ব্যাংকের দেড়শ, এনজিও শার্পের ১শ’ শীতবস্ত্র বিতরণ করেছে পৌরসভা। বাঞ্ছারামপুর \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা সদর, ছয়ফুল্লাকান্দি ও পাহাড়িয়াকান্দি ইউনিয়নের শীতার্ত মানুষের মধ্যে বাঞ্ছারামপুর ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার ২ হাজার ৫শ জাম্পার বিতরণ করা হয় । বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ও ইস্ট ওয়েস্ট মিডিয়ার প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী শীতবস্ত্র বিতরণ করেন । সদর ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী, পাহাড়িয়াকান্দি ইউপি চেয়ারম্যান আবদুল গনি তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । আদমদীঘি (বগুড়া) \ শুক্রবার গভীর রাতে বগুড়ার সান্তাহার রেল স্টেশনের প্লাটফর্মে প্রচণ্ড শীতে জুবুথুবু হয়ে শুয়ে থাকা ছিন্নমূল হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভূট্টু। কম্বল পেয়ে এক ছিন্নমূল শীতার্ত ব্যক্তি জানান, এবার শীত কাছে আইতে পারবে না। মিঠাপুকুর (রংপুর) \ শুক্রবার মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদীপুকুরে উদীয়মান যুবসংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ ক্যাম্পে শীতার্ত মানুষের মাঝে ১’শ ৬৭টি কম্বল বিতরণ করা হয়েছে। ক্যাম্পে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, উদীয়মান যুবসংঘের সভাপতি মোঃ নুর আলম। গোবিন্দগঞ্জ \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিটি ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে শনিবার শীতার্ত দুস্থ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সিটি ব্যাংকের ডি.এম.ডি বি চৌধুরী উপস্থিত থেকে শীতার্ত দুস্থ ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের রংপুর শাখা ব্যবস্থাপক সরোয়ার সাঈদ আহম্মেদ, সিটি ব্যাংক লিঃ বগুড়ার শাখা ব্যবস্থাপক মাহফুজ আনোয়ার। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) \ গতকাল শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন সনাতন নবীন সংঘ চরকের হাট মন্দির প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। মনোহরগঞ্জ (কুমিল্লা) \ গতকাল শনিবার মনোহরগঞ্জ উপজেলায় গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এসেফ্ট ফাউন্ডেশন্। মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ । পীরগঞ্জ \ পালিগাঁও গ্রামের দুস্থ ছিন্নমূল ও অসহায় হতদরিদ্রদের মাঝে কমিউনিস্ট পার্টির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মনসুরুল আলম, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সায়েম। গাইবান্ধা সংবাদদাতা \ গাইবান্ধায় ফুলছুড়ির চর খাটিয়ামারিসহ বেশ কয়েকটি স্পটে সম্প্রতি দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাব। এসময় ফুলছুড়ি উপজেলা চেয়ারম্যান আবু সাইদ, ক্লাবের প্রেসিডেন্ট এম. এম. বাদশাহ্, ভাইস প্রেসিডেন্ট মমিন উল্লাহ, সেক্রেটারী এফ এম বায়জিদ, অর্গানাইজিং সেক্রেটারী রাশিদা স্বরলিপি, ট্রেজারার রবিউল্লাহ, পাবলিকেশন্স সেক্রেটারী শাহিদুজ্জামান শোভন, কালচারাল সেক্রেটারী আহসান, সদস্য আতাউর রহমান, শারমিন, গোলাম মওলা, আমিনুল ইসলাম ও তারিকুল ইসলাম তারিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।