আদমদীঘিতে কোল্ড ইনজুরিতে মত্স্য সম্পদ
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২১:০৩
দীর্ঘস্থায়ী ঘনকুয়াশা, প্রচণ্ড ঠাণ্ডা ও তাপমাত্রা কমে যাওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৪৯টি হ্যাচারিসহ শত শত পুকুরে প্রায় ২৫ লাখ মাছ আক্রান্ত হয়েছে। মত্স্য ভান্ডার বলে খ্যাত আদমদীঘি উপজেলায় ৪৯ টি মত্স্য হ্যাচারি ও খামার রয়েছে। ছোট বড় ৬ হাজার ৪শ’ ৪২টি পুকুরে পাঙ্গাস ও থাই কৈ মাছ চাষ করা হয়। দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ, প্রচণ্ড ঠাণ্ডাসহ তাপমাত্রা কমে যাওয়ার কারণে এসব পুকুরে কোল্ড ইনজুরিতে প্রায় ২৫ লাখ মাছ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ব্যাপারে মত্স্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম খান রাজু জানান, তার পুকুরে রাখা পাঙ্গাস মাছের ব্যাপক ক্ষতি হয়।