মে ধা বী মু খ
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২১:২৩
আজমাঈন আহমেদ
আজমাঈন আহমেদ (সনন) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা নাজিম উদ্দিন আহমেদ ও মাতা জহুরা বেগম।
সুমাইয়া
প্রাথমিক সমাপনী পরীক্ষায় রাজধানী আইডিয়াল স্কুলের ছাত্রী সুমাইয়া মুমতাহানা চৌধুরী জিপিএ-৫ পেয়েছে। সুমাইয়ার বাবা অর্থনীতি প্রতিদিন-এর সহ-সম্পাদক এবং মা রোকেয়া বেগম গৃহিণী।
আবির আহমেদ
মোঃ আবির আহমেদ, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মুগদাপাড়া মহানগর আইডিয়াল স্কুল, ঢাকা থেকে জিপিএ-৫ পেয়েছে। তাঁর বাবা মোঃ আবু জামাল ভুঁইয়া, মাতা সুফিয়া ইয়াছমিন।
ফারহান লাব্বি ফাহিম
২০১২ সালের জেএসসি পরীক্ষায় ফারহান লাব্বি ফাহিম মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ এমরাত হোসেন এবং মাতা রীনা বেগম।
আবির হাসান
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ২৮নং বান্ধাবাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আবির হাসান জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মিজানুর রহমান হাওলাদার মানিক বান্ধাবাড়ী ইউপি চেয়ারম্যান ও মাতা ফাহিমা বেগম গৃহিণী।
আনিকা আক্তার তমা
আনিকা আক্তার তমা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ৫নং কে পি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে ব্যবসায়ী মোঃ এনামুল হক মোল্লা ও মাতা নার্গিস হকের কন্যা।
সুষময় আহম্মেদ
২০১২ সালের জেএসসি পরীক্ষায় সুষময় আহম্মেদ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা এফ এ ফিরোজ এবং মাতা শিউলি আহম্মেদ।
জান্নাতুল খুশবু পলিন
জান্নাতুল খুশবু পলিন প্রাথমিক সমাপনী পরীক্ষায় ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটর হায়ার সেকেন্ডারী স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। সে আলহাজ্ব এমএ ওয়াহেদ এবং রোজিনা আক্তার রোজীর মেয়ে।
ইফতেখার আহমেদ রিফাত
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর রেসিডেন্সিয়াল কিন্ডার গার্টেন থেকে ইফতেখার আহমেদ রিফাত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা দেলোয়ার হোসেন (খোকন) একজন ব্যবসায়ী ও মা নারগিছ আক্তার গৃহিণী।