মিশাল আলী লিথুনিয়ার অনারারি কনসাল নিযুক্ত

দেশের তরুণ ও নেতৃস্থানীয় উদ্যোক্তা মিশাল আলী সম্প্রতি রিপাবলিক অব লিথুয়ানিয়া’র অনারারি কনসাল হিসাবে নিযুক্ত হয়েছেন। তিনি বিটপী গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। মিশাল আলী যুক্তরাষ্ট্রের ওহিও-তে অবস্থিত ওবারলিন কলেজ থেকে অর্থনীতি ও ইতিহাস বিষয়ে স্নাতক এবং অস্ট্রেলিয়ার সিডনি-তে অবস্থিত ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার ভাই মিরান আলী বাংলাদেশে স্লোভাকিয়া’র অনারারি কনসাল এবং বোন সারা আলী সম্প্রতি পেরু’র অনারারি কনসাল হিসাবে নিযুক্ত হয়েছেন। মিশাল আলীর বাবা রেজা আলী জাতীয় সংসদের একজন সদস্য এবং বিটপী গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি বাংলাদেশে স্লোভাক রিপাবলিক-এর সাবেক অনারারি কনসাল। মিশাল আলীর মা নাঈমা আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং দেশের একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। -প্রেস বিজ্ঞপ্তি