এমজেএফ
মুক্তিযুদ্ধ বিষয়ক ৩
লাখ সিডি বিতরণ
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২২:০৩
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নের দাবি জানিয়েছে মিলেনিয়াম হিউম্যান রাইটস এন্ড জার্নালিস্ট ফাউন্ডেশন-এমজেএফ। এজন্য জনমত গঠনের লক্ষ্যে সংগঠনের উদ্যোগে সারাদেশে ও দেশের বাইরে মুক্তিযুদ্ধ বিষয়ক তিন লাখ সিডি বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া সংগঠনটি মহাজোট সরকারের সফলতাগুলো তুলে ধরতে সর্বাত্মক প্রচারণা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এমজেএফের ফকিরাপুল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোল্লা আতাউর রহমান মিন্টু, প্রতিষ্ঠাতা মহাসচিব লায়ন মুহাম্মদ রেজাউল হক টিটু, আসাদুজ্জামান আজম প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি