মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২২:০৩
মোঃ এরশাদ মিয়া
আজ ১৩ জানুয়ারি দৈনিক ইত্তেফাকের জব সেকশনের সাবেক কর্মী মোঃ এরশাদ মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ২৫ নং ধলপুর তার নিজ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এম মনসুর আলী
আজ ১৩ জানুয়ারি সাবেক মন্ত্রী এম মনসুর আলীর দশম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৭৯ সালে বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ উপলক্ষে এম. মনসুর আলী স্মৃতি সংসদের আয়োজনে আজ বিকাল ৫:৩০ মিনিটে ঢাকার পান্থপথে ৪৪-এফ/৭-এ অবস্থিত সাতক্ষীরা জেলা জনসমিতির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে মরহুমের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রফুল্ল কুমার সাহা
আজ ১৩ জানুয়ারি প্রফুল্ল কুমার সাহার ৫ম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে তিনি পরলোকগমন করেন।