রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২২:০৪
নেতা হাবিবুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য, বিটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান (৯০) শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শনিবার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।