কুলখানি

মেহের নিগার খাঁন আমিন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এর প্রাক্তন প্রেসিডেন্ট ও এফবিসিসিআই’র কর্মকর্তা এবং সার্ক চেম্বার অফ কমার্সের প্রতিসমাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আমিন লস্করের সহধর্মিণী মেহের নিগার খাঁন আমিনের কুলখানি আজ রবিবার বাদ মাগরিব বারিধারা ডিওএইচএস মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ হতে এক দোয়া ও মিলাদ মাহফিল এবং কুলখানির আয়োজন করা হয়েছে। একই দিনে মরহুমের গ্রামের বাড়ি দোহার লস্কর কান্দা লস্কর বাড়ির মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। কুলখানিতে উপস্থিত থাকার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করা হলো।