ঈদে মিলাদুন্নবী (স.)
২৫ জানুয়ারি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২২:২১
হিজরি ১৪৩৪ সালের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ রবিবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল সোমবার থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে।
গতকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন থেকে এ কথা জানানো হয়েছে। এদিকে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল শনিবার মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের (জাতীয় মসজিদ বায়তুল মোকররম) সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল। মাগরিবের নামাজের পর পরই সারাদেশ থেকে খবর নিয়ে কমিটি নিশ্চিত করেছে যে গতকাল দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এরপর কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী ২৫ জানুয়ারি সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। সভায় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।